বিশ্ববাংলা

করোনা : আমেরিকায় দুইদিনে ১৫ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত দুইদিনে আমেরিকায় ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে আমেরিকায় ৩৫ বাংলাদেশি করোনা ভাইরাসে প্রাণ হারালেন।

মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে যে ৫ বাংলাদেশি মারা গেছেন, এদের মধ্যে ৪জন নিউইয়র্ক এবং একজন নিউজার্সিতে। যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। তবে সবচেয়ে করুণ অবস্থা নিউইয়র্ক নগরীর।

সেখানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস । হাসপাতালগুলোতে নেই রোগী রাখার জায়গা। কেউ আক্রান্ত হলে হাসপাতালের ফ্লোরে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।

এদিকে, হাসপাতালে নেই প্রয়োজনীয় সরঞ্জাম, রোগীর তুলনায় ভেন্টিলেটর সংখ্যা খুবই কম। সেজন্য মারা যাচ্ছেন আক্রান্ত রোগীরা।  নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ, এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন।

আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৭০ জন। এর মধ্যে নিউইয়র্কে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৭৫ হাজার ৭৯৫ জন।এতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫০ জন ।

সংশ্লিষ্ট খবর

Back to top button