দেশবাংলা

পিরোজপুরে করোনায় শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সবুজ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামের বাড়িতে, জ্বর সর্দি কাশি ও গলা ব্যথা নিয়ে অসুস্থ হয়ে মারা যায়।

মৃত সবুজ হাওলাদার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামের আঃ আজিজ হাওলাদারের ছেলে। সে এবছর দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

এদিকে করোনা ভাইরাসের লক্ষন নিয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ওই বাড়ির ৫টি পরিবারকে পুরোপুরি লকডাউন এবং পার্শ্ববর্তী বাড়ীগুলোকে আলাদা আলাদাভাবে কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দেন,ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল আলম।

মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিল কিনা, তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button