দেশবাংলা

কেরানীগঞ্জ গণহত্যা দিবস আজ

আজ কেরানীগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী কেরানীগঞ্জে হামলা চালিয়ে, নির্বিচারে প্রায় পাঁচ হাজার নিরীহ মানুষকে হত্যা করে।

শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, জালিয়ে দেয় অসংখ্য ঘরবাড়ি। তখন কেরানীগঞ্জ পরিণত হয় রক্তাক্ত জনপদে। সেইদিন কেরানীগঞ্জের জিঞ্জিরা, কালীগঞ্জ, নজরগঞ্জ, শুভাঢ্যা, ভাংনা, আগানগর, কালিন্দীসহ, বিভিন্ন এলাকায় নির্বিচারে চলে, পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ।

এতে শহীদ হন নারী-শিশুসহ প্রায় পাঁচ হাজার মানুষ।একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানি বাহিনী ঢাকায় আক্রমণ করলে, রাজধানী ছেড়ে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য কেরানীগঞ্জে এসে অবস্থান নেয়।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button