বিশ্ববাংলা

সিঙ্গাপুরে ৭৪ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ১০ জন বাংলাদেশি

সিঙ্গাপুরে নতুন করে ৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে, ১০ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

এদের মধ্যে আটজন দেশটির লং টার্ম পাস হোল্ডার, বাকিরা ওয়ার্ক পাস হোল্ডার। এ নিয়ে এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৩০ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন এবং ২৬ জন এখনও চিকিৎসাধীন, আক্রান্ত ৭৪ জনের মধ্যে ২০ জন বাইরের দেশ থেকে এসেছেন। তারা ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, আসিয়ানভুক্ত দেশ ও এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন।

আর স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৫৪ জন৷ সিঙ্গাপুরের একটি বৃদ্ধাশ্রম থেকে ১০ জন এবং সানগেই কুদুত নামের ডরমেটরি থেকে ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে৷

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button