বিশ্ববাংলা
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা দিবস উদযাপন

সৌদি আরবের রিয়াদে, বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
আমাদের রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান, দূতাবাস প্রাঙ্গনে এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন, রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে, দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, রাষ্ট্রদূত।
এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া করা হয়।
বাংলা টিভি/রাসেল



