বিশ্ববাংলা

করোনা : যুক্তরাষ্ট্রে ৫০ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে নিউইয়র্কেই মারা গেছেন ৪৭ বাংলাদেশি। এতে প্রবাসীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিউইয়র্ক বর্তমানে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মারা গেছেন ১০ বাংলাদেশি।

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের শীর্ষে রয়েছে দেশটি। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১৭৫ জন। মারা গেছেন ৫ হাজার ১৩২ জন। এখন পর্যন্ত  ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জন।

এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ হাজার ১৫১ জন।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button