বিশ্ববাংলা

জার্মানিতে ১২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

বিশ্বের অন্যান্য দেশের মত জার্মানিতেও বেড়ে চলেছে, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত ৭৭ হাজার ৯২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৯২৫ জন।

এদিকে, গত বুধবার একদিনেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,১১৩ জন আর মারা গেছেন ১৫০ জন। জার্মানিতে এখন পর্যন্ত ১২ প্রবাসী বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আগের ১০ জনসহ বুধবার আরও দুই প্রবাসী বাংলাদেশি করোনায় নতুনভাবে আক্রান্ত হন। আক্রান্তরা বার্লিন, মিউনিখ,ম্যুন্সটার, ক্রেফিল্ড এবং ডর্টমুন্ডের বাসিন্দা।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন। করোনার সংক্রমণ থেকে বাঁচতে রাষ্ট্রদূত সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, দেশটিতে করোনার প্রকোপ ঠেকাতে সরকার আরোপিত সকল বিধি নিষেধের মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button