বিশ্ববাংলা

চীনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত

চীনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো.ময়নুদ্দিন মাইন নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মোটরসাইকেলে করে ছাত্রাবাসে ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অব কুনমিং ইউনিভার্সিটিতে নেয়া হলে, সেখানেই মারা যান তিনি। মাথা এবং বুকে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে, তার মৃত্যু হয়।

নিহত মাইন চীনের ইউনান প্রদেশে চেনগং শহরে অবস্থিত, ইউনান বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমলে মরদেহ দেশে পাঠানো হবে জানা গেছে। মাইনের গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button