আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
কুয়েতে এগারো ঘণ্টার জরুরী অবস্থা জারি

কুয়েতে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটি একের পর এক পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে কুয়েতে দিনে এগারো ঘণ্টার জরুরী অবস্থা চলছে।
সামাজিক দূরত্ব বাজায় রেখে চলতে অভিবাসীদের বলা হলেও, দেশটির নীতিনির্ধারকদের অভিযোগ, অভিবাসীরা সেই নিয়ম মানছেন না। ফলে, দেশটির চলমান জরুরী অবস্থার সময়সীমা বাড়ানো নিয়ে, সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।
অন্যদিকে, কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। পহেলা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বাংলা টিভি/রাসেল



