করোনার পাশাপাশি রাজধানীবাসির নতুন আতঙ্কের নাম ডেঙ্গু

করোনাভাইরাসের পাশাপাশি রাজধানীবাসির কাছে সম্ভাব্য নতুন আতঙ্কের নাম ডেঙ্গু। বর্ষার আগেই ঢাকার অনেক এলাকায় দেখা দিচ্ছে এডিস মশার প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পরিবেশবিদরা বলছেন করোনার কারণে গাফলতি করা হয়েছে ডেঙ্গু ইস্যু নিয়ে।
তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত বছরের সচেতনতামূলক কার্যক্রম ব্যাপক হারে করায় এবার কমবে আক্রান্তের সংখ্যা, করোনার পাশাপাশি রাজধানীবাসীর মধ্যে সম্ভাব্য নতুন আতংক ডেঙ্গুর সংক্রমন। গেলো বছর রাজধানীর যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল এবার সেসব স্থানে বেড়েছে মশার প্রাদুর্ভাব।
হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার ছুটিতে খালি হওয়া বাড়ি ঘর এডিস মশার কারখানায় পরিণত হয় কি না এমন আশংকা এখন নগরবাসীর । তবে, মশা নিধনে গুরুত্বের সঙ্গে কাজ করার কথা জানান জনপ্রতিনিধিরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেলো বছর সবাইকে অনেক সচেতন করা হয়েছে তাই এবার কম থাকবে এর প্রভাব।
নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, কয়েকমাসের মধ্যে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। করোনার কারণে এরই মধ্যে হাসপাতালগুলোর সক্ষমতা কমেছে ৩০-৪০ শতাংশ। মশা নিয়ন্ত্রণে আর সময় নষ্ট না করে গুরুত্বের সঙ্গে অঞ্চলগতভাবে উৎস ধ্বংসের কাজ করার পাশাপাশি সবাইকে সতেচন থাকার পরামর্শ দেন এই নগরবিদ।
বাংলা টিভি/রাসেল



