
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং করোনা সচেতনতায় রাজধানীজুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাইকিং, লিফলেট বিতরণসহ রয়েছে নানা তৎপরতা।
যারা বের হয়েছেন তাদের প্রত্যেকেই পড়তে হয়েছে আইন শৃঙ্থলা বাহিনীর তল্লাশির মধ্য। সুনির্দিষ্টি অভিযোগ পেলে পড়তে হয়েছে আইনি ঝামেলায়।
করোনার বিস্তার ঠেকাতে দেশজুড়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে ‘হোম কোয়ারেন্টিন’ এবং ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিশ্চিত করতে রাজধানীজুড়ে তৎপরতা বেড়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
সেনাবাহিনীর কঠোর অবস্থানের ঘোষণাতেই সড়কে জনসাধারণের চলাচল অনেকটা সীমিত হয়ে পড়েছে। এর মধ্যেও বিভিন্ন প্রয়োজনে যারাই বাইরে বের হচ্ছেন তাদের প্রায় সবাইকে সেনাবাহিনীসহ অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।
যেসব ব্যক্তিগত যানবাহনগুলো বের হয়েছে, তাদের প্রায় সবকটিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তল্লাশিচৌকির মধ্য দিয়ে যেতে হচ্ছে। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে পারলে ছাড়, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন সংশ্লিষ্টরা।
হ্যান্ড মাইকের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের । সংক্রমনণ এড়াতে মানুষকে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বাংলাটিভি/শহীদ



