দেশবাংলা

করোনায় বিপাকে সবজি চাষিরা

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারী নির্দেশে বন্ধ রয়েছে গণপরিবহন। ভীড় কমেছে বিভিন্ন হাট বাজারগুলোতেও। এতে বিপাকে পড়েছেন মানিকগঞ্জের বিভিন্ন এলাকার সবজি চাষিরা। ফলন ভালো হলেও, স্থানীয় পাইকারি বাজারগুলোতে নেই সবজির চাহিদা।

গণপরিবহন বন্ধ থাকায় শিম এবং লাউয়ের ফলন থাকা সত্বেও বাজারজাত করা সম্ভব হচ্ছেনা। কাজেই নামমাত্র মূল্যে সবজি বিক্রি করছেন কৃষকরা। মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে কৃষকরা লাউ, শিম ও ঢেঁড়সের আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো।

তবে, গেলো কয়েকদিন ধরে করোনা মোকাবেলায় গণ পরিবহনসহ সবকিছু বন্ধ থাকায় বাজারে সবজির কোন চাহিদা নেই। ফলে, চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় চাষীরা। বাজার দর কম থাকায় উপযুক্ত মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মো.শাহজাহান আলী বিশ্বাস। চরম এই সংকটে সরকার চাষীদের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে এমন দাবী স্থানীয় চাষীদের।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button