সতর্কতামূলক ও সামাজিক সচেতনতায় সেনাবাহিনী

সারাদেশে করোনা সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসনের পাশাপাশি সতর্কতামূলক বার্তা প্রদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
চাঁদপুর শপথ চত্বর, পাল বাজার, নতুন বাজার মোড়, বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে জনগণকে মাইকিং করে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করছেন, সেনা সদস্যরা।
এছাড়া রিক্সা চালক, অটো চালক, সবজি বিক্রেতাসহ সবাইকে সচেতন করছেন তারা। এদিকে, ঝিনাইদহের পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, বাস টার্মিনাল, বাইপাসহ বিভিন্ন এলাকায় জনগণকে ঘরে থাকাসহ, করোনা প্রতিরোধে চেকপোস্ট স্থাপন করেছে সেনাবাহিনী।
পাশাপাশি কাঁচা বাজারে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচার পরার্মশ দেন তারা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রেখে, বাকি সব বন্ধ রাখতে সেনা ও পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।
পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী ও আইনশৃংখলাবাহিনী। এ সময় সেনা সদস্যরা মাইকিং করে জনগনকে সচেতন করেন।
বাংলা টিভি/রাসেল



