দেশবাংলা

হঠাৎ ঝড়ে বাড়ী-ঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরের হাইমচর উপজেলায় হঠাৎ ঝড়ে, গাছ, বিদ্যুৎ এর তার, বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার বিকেলে আকস্মিক এ ঝড়ের তান্ডব চলে। এতে হাইমচর উপজেলার আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর, ভিঙ্গুলিয়া, মহজমপুর, আলগী দক্ষিন ইউনিয়নের বিভিন্নস্থানে গাছপালা উপড়ে পড়েছে।

এছাড়া পান ও অন্যান্য ফসলের ক্ষেত নষ্ট হয়েছে। সড়কের ওপর গাছ উপড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায়, বর্তমানে উপজেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button