দেশবাংলা
কালীগঞ্জে নিখোঁজের ৪২ দিন পর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ৪২ দিন পর দ্বীপক গমেজ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে স্থানীয় একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, দ্বীপক গমেজ কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিলেন। ইতোপূর্বে একাধীকবার বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে এসেছেন।
গেল ২১ ফেব্রুয়ারী দ্বীপক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনী। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়। দ্বীপক উপজেলার বক্তারপুর ইউনিয়নের বড় সাতানিপাড়া গ্রামের কর্নেলিউজ গমেজের ছেলে।
বাংলা টিভি/রাসেল



