বিশ্ববাংলা

আমিরাতে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহবুল আলম নামে এই প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব রফিকুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। মাহবুব আলম চট্টগ্রামের ফটিকছড়ি থানার অধিবাসী ছিলেন।

গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুবাইপ্রবাসী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে নতুন করে আরো ২১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আরব আমিরাতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ২৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৬ জন এবং মারা গেছেন ৮ জন।

আমিরাত সরকার করোনা মোকাবেলায় বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। দোকানপাট, শপিংমল, সমস্ত সরকারী-বেসরকারী অফিস আদালত ইত্যাদি সম্পূর্ণ বা আংশিক বন্ধ রাখা সহ সারাদেশে চলছে জীবানুনাশ কার্যক্রম। জনসমাগমের উপরে দেয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button