সিঙ্গাপুরে একদিনে ১৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে একদিনে আরও ১৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে নতুন করে ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জনই বাংলাদেশি ।
শুক্রবার ১৪ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৪৮ জন বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার১১৪ জন৷
গত শনিবার আরও ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৮২ জন। গত শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত ৬৫ জনের মধ্যে নয়জন বাইরের দেশ থেকে এসেছে।
তারা সর্বশেষ ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আসিয়ানভুক্ত দেশ থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন। ৫৬ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন৷ ৪০ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ১৬ জনের তথ্য এখনো অজানা। তবে গতকাল নতুন তিনটি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে৷
বাংলা টিভি/রাসেল



