বিশ্ববাংলা

হৃদরোগে আক্রান্ত হয়ে মিল্লাত কামাল মারা গেছেন

কাতারে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশিষ্ট লেখক ও অনলাইন এক্টিভিস্ট মিল্লাত কামাল মারা গেছেন।

শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি দেখে, প্রতিবেশীরা হাসপাতালে খবর দিলে, এম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিল্লাত কামাল কাতার আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ কমিউনিটি কাতার বিসিকিউ-এর সদস্য এবং বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মিল্লাত কামালের মৃত্যুতে, কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মিল্লাত কামালের মৃত্যুতে কাতার আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটি কাতার-বিসিকিউ এবং বাংলাদেশে লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button