আন্তর্জাতিকএশিয়া

প্রবাসী কর্মীদের খাদ্য সহায়তা দেবে মালয়েশিয়া

করোনা দুর্যোগ মোকাবেলায় প্রবাসী কর্মীদের খাদ্য সহায়তা দেবে মালয়েশিয়া সরকার।

জানা যায়, শুক্রবার পুত্রাজায়ায় মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, সরকার বিদেশি কর্মীদের খাদ্য সরবরাহসহ অন্যান্য সহায়তা প্রদান করবে। এই দুর্যোগকালে বিদেশি কর্মী ও শরণার্থীদের অবহেলা করা হবে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার প্রবাসীদের সবধরনের সহায়তা করবে, কোন প্রবাসী ক্ষুধার্ত থাকবে না, সেক্ষেত্রে বিভিন্ন দেশের দূতাবাসগুলোকেও দায়িত্ব নিতে হবে যাতে তাদের নিজ নিজ দেশের জনগণ সহায়তা পেতে পারে। তাদের জনগণ যেসব জেলায় থাকেন, তাদের অবশ্যই জেলা পর্যায়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে রিপোর্ট করতে হবে।

যারা কুয়ালালামপুরে থাকেন, তারা কুয়ালালামপুর সিটি হলের অধীনে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন। এদিকে যে সকল বাংলাদেশি প্রবাসী খাদ্য সংকটে রয়েছেন তাদের অনলাইনে প্রদত্ত ফরম পূরণ করে, হাইকমিশনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ফরম পূরণে অসুবিধা হলে হাইকমিশনের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button