জর্ডানে খাদ্য সংকটে প্রায় ৩০ হাজার বাংলাদেশি

জর্ডানে চরম খাদ্য সংকটে রয়েছেন প্রায় ৩০ হাজার প্রবাসী বাংলাদেশি।
জানাযায়, দেশটির আম্মান, আকাবা, আলতাজুমা, জারকাসহ বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা না খেয়ে দিনযাপন করছেন।
এখনো পর্যন্ত বাংলাদেশ দূতাবাস আম্মান জর্ডানের পক্ষ থেকে, তাদের কোন ত্রান সহায়তা দেওয়া হয়নি। করোনাভাইরাস রোধে জর্ডান সরকার কারফিউ জারি করায়, প্রায় ৩০ হাজার বাংলাদেশী চরম বিপাকে পড়েছেন।
একদিকে, যেমন তাদের কাজ নেই, অন্যদিকে কারফিউ জারি থাকায়, কেউ দৈনিক ভিত্তিতে কাজে যেতে পারছেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের সব দোকান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকলেও, চরম অর্থ সংকটে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে পারছে্ন না, বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশীরা।
এতে অনেকে কষ্টে দিন কাটাচ্ছেন, জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেন, গার্মেন্টসগুলোতে। অনেক গার্মেন্টস বর্তমানে বন্ধ রয়েছে।
এভাবে চলতে থাকলে গার্মেন্টসগুলোর বিভিন্ন অর্ডার বাতিল হয়ে যাবে এবং শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন প্রবাসীরা।–সেলিম আকাশ, জর্ডান প্রতিনিধি
বাংলা টিভি/রাসেল



