দেশবাংলা

ত্রাণ বিতরণে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

করোনাভাইরাসের প্রাদুর্ভাসে উদ্ভূত পরিস্থিতিতে খাবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। তাদের সহযোগিতায় সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

তবে অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক দূরত্বের সতর্কতা অবলম্বন করা হচ্ছে না। শনিবার গাজীপুর মহানগরীর পূবাইলে লক্ষণদিয়া গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কায়সার হোসেন কাজল (দলিল লিখক)।

সেখানেও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। তিনি প্রায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এমন একটি ছবি পূবাইল থানা প্রেসক্লাবের ফেসবুক পেইজ থেকে ভাইরাল হয়।

উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ৪০ নং ওয়ার্ডের এর কাউন্সিলর মোঃ আজিজুর রহমান শিরিষ, পূবাইল থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম মোল্ল্যা, পূবাইল থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ খসরু মৃধাসহ এলাকার নেতৃবৃন্দ।

এবিষয়ে মোঃ কায়সার হোসেন কাজল বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা দিতে চেয়েছিলাম। দাগ টানা হয়েছে, হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়েছে যেন কেউ ভিড় না জমান। ছবি তোলার সময় একটু লোক সমাগম হয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজুর রহমান শিরিষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে ভীর হয়ে গিয়েছিলো। পরে আস্তে আস্তে ঠিক করেছি।

এবিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক ভূইয়া জানান, আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হচ্ছে। কিন্তু অনেক সাধারণ মানুষই সেটা মানছে না। তবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এমন কিছু পেলেই ব্যবস্থা নেয়া হবে।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button