দেশবাংলা

শাপলাপুরে ডলফিন পিটিয়ে মারলেন জেলেরা

পর্যটকশূন্য কক্সবাজারে এখন ডলফিদের দখলে। কক্সবাজার সৈকতে ডলফিনের বিচরণ দেখে দেশের পর্যটনকে নতুনভাবে সাজানোর কথাও উঠে আসছে। আর ঠিক এ সময়েই কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতে একটি ডলফিনকে তুলে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় জেলেদের বিরুদ্ধে।

মাছ ধরার জালে আটকা পড়লে জেলেরা ডলফিনটিকে পিটিয়ে মারে বলে জানিয়েছেন, স্থানীয় পরিবেশকর্মী সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ।

তিনি জানান, নানা টোটকা ওষুধের জন্য ডলফিন হত্যা করে তার মাংস ও হাড় নিয়ে যায় জেলেসহ একটি চক্র। এ ডলফিনটিও সেই কারণে মারা হতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনকে জানানো হলে ডলফিনটি মাটি চাপা দেয়া ছাড়া আর কোনো তৎপরতা দেখায় না তারা। বিচার না হওয়ার কারণেই সামুদ্রিক প্রাণী হত্যার হার বাড়ছে বলে মনে করেন তিনি।

আর কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হুমায়ুন কবির জানালেন, ডলফিনের মৃত্যুর খবর আমরা পাইনি। খোঁজ নিচ্ছি। ঘটনার সত্যতা পেলে অবশ্যই জেলেদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button