প্রধানমন্ত্রীবাংলাদেশ

শবে বরাত ও নববর্ষে ঘরে থাকুন : প্রধানমন্ত্রী

পবিত্র শবে বরাত ও বাংলা নববর্ষ ঘরে বসে নিজের মতো করে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস মহামারির সার্বিক পরিস্থিতি এবং তা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ১৪ এপ্রিল আমাদের বাংলা নববর্ষ শুরু। এ নববর্ষ সকলে ঘরে বসে উদযাপন করেন নিজের মতো করে। অথবা মিডিয়ার মাধ্যমে আপনারা উদযাপন করতে পারেন। নববর্ষে আমাদের সবকিছু মিডিয়ার মাধ্যমে হবে, সেটা সোশাল মিডিয়াও হোক।’

প্রধানমন্ত্রী বলেন,  ‘তাছাড়া আমাদের শবে বরাতও সামনে। সেসময়ও আমি বলবো ঘরে বসে আল্লাহ্ রাব্বুল আলামিন এর কাছে সবাই দোয়া করুন আমাদের বরাতটা যেন আল্লাহ্ ভাল রাখেন।

এবং দেশের মানুষ যেন আর্থসামাজিকভাবে এগিয়ে যেতে পারে। আর এই মহামারির হাত থেকে যেন বাংলাদেশের জনগণসহ সারা বিশ্ববাসী মুক্তি পায়।’

সংবাদ সম্মেলনে গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যােলয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button