আন্তর্জাতিক

করোনা : বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৬৬৭ জনের। আর প্রাণঘাতী এ রোগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় আড়াই লাখ।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্তের সংখ্যায় এখনো সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে দ্রুতগতিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন লাখ ১১ হাজার ছয়শো ৩৭জন আর মৃত্যু হয়েছে সাড়ে আট হাজারের কাছাকাছি।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। এছাড়া করোনায় মৃত্যুর দিক থেকে ইতালির অবস্থান সবার উপরে। সেখানে মোট মৃতের সংখ্যা সাড়ে ১৫ হাজারের কাছাকাছি।  গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়শো ৮১ জন।

এদিকে, করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে মৃত্যুর মিছিল যেন থামছেই না। স্পেনে একদিনে আরো ৬ হাজার নয়শো ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার একশো ৬৮ জনে। মৃত্যু হয়েছে ১১ হাজার নয়শো ৪৭ জনের।

অন্যদিকে, ফ্রান্সে মোট ৭ হাজার পাঁচশো ৬০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছের আরো সাত হাজার সাতশো ৮৮ জন। এ নিয়ে ফ্রান্সে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার। এপর্যন্ত ভাইরাসে সংক্রমিত হয়েছে ২০৬টি দেশ।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button