স্পেশাল মাস্কের বদলে ‘জাঙিয়া মাস্ক’ পাঠাল চীন

মহামারি করোনার সঙ্গে লড়াইয়ে পাকিস্তানকে সহায়তার নামে এন৯৫ মাস্কের বদলে জাঙিয়া থেকে তৈরি মাস্ক পাঠিয়েছে বেইজিং।
পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে এশিয়ানেট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী পাকিস্তানকে এন৯৫ মাস্ক দেয়া হলেও তার বদলে চীন সেদেশের আন্ডারগার্মেন্ট দিয়ে তৈরি মাস্ক ‘উপহার’ হিসেবে পাঠিয়েছে।
ফলে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্র হয়েছে ইমরান খানের সরকার। খোদ পাকিস্তানি টেলিভিশনগুলো ‘চায়না নে চুনা লাগা দিয়া’ বা চীন চুনকালি মেখে দিল শিরোনামে সংবাদ প্রচার করছে।
এ মাস্কের একাধিক বাক্স সিন্ধ প্রদেশে পৌঁছানোর পর একটি হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা তা পরতে অস্বীকার করেন। এমনকি তারা প্রতিবাদও করেন।
সংবাদমাধ্যম বলছে, এমনিতেই করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ইমরান খানের সরকার। এর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রের ‘জাঙিয়া মাস্ক’ সরকারকে আরও বেকায়দায় ফেলে দিল।



