আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

দুবাইয়ে জরুরি প্রয়োজনে বিনামূল্যে বাস সেবা

দুবাইয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সেবা দিয়েছে দেশটির সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

জানা যায়, গত শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে একটানা দুই সপ্তাহব্যাপী ২৪ ঘণ্টা ধরে জীবাণুনাশক ছিটানো হবে। এ সময়ের মধ্যে শুধুমাত্র খাদ্য এবং ঔষধের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তবে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সেবা ও ট্যাক্সি ভাড়ায়, ৫০ শতাংশ ছাড় দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র টেলিযোগাযোগ, গণমাধ্যম, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থলে যেতে পারবেন।

জনসাধারণের জরুরী প্রয়োজনের কথা চিন্তা করে দেশটির সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button