বিশ্ববাংলা
দুবাইয়ে বাংলাদেশিদের মাঝে খাবার বিতরণ

রোববার থেকে দুবাইতে ২৪ ঘন্টার কারফিউ চলছে, দুবাই গোল্ড সোকে আমিরাত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের মাঝে সকালের নাস্তা ও খাবার বিতরণ হচ্ছে।
সকালের নাস্তা বিতরণ ৪ টা ৩০ মিনিট, দুপুরের খাবার ১ টা ৩০মিনিট আর রাতের খাবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসেন খাঁন।
আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিী ববি জানান, আমিরাত সরকারের পক্ষ থেকে ঘরবন্দি মানুষের মাঝে প্রতিদিন উল্লেখিত সময়ে, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার বিতরণ করা হবে।



