ব্রিটেনে জীবন বাজি রেখে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন শত শত বাংলাদেশি

পুরো বিশ্ব এখন লড়াই করে যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। যার নেতৃত্বে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এ যুদ্ধে ব্রিটেনজুড়ে নিজেদের জীবন বাজি রেখে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে শত শত বাংলাদেশি।
বাংলাদেশ থেকে ব্রিটেনে গিয়ে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নিয়ে শত শত বাংলাদেশি কর্মরত রয়েছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে।
করোনার বিরুদ্ধে সম্মুখযুদ্ধে থাকতে পেরে গর্ববোধ করছেন তারাও। চিকিৎসাসেবা দিতে গিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেও সাহসের সঙ্গে লড়ে যাচ্ছেন অনেকে।
চিকিৎসকদের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে স্বাস্থ্যকর্মীরাও কাজ করছেন। করোনা সংকটকালীন সেবা দিয়ে যাওয়ার কৃতজ্ঞতা হিসেবে প্রতি বৃহস্পতিবার রাতে এক মিনিটের জন্য একসাথে হাততালির মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান ও উৎসাহ দিচ্ছেন ব্রিটেনবাসী।



