স্পেনে করোনায় আক্রান্ত ৭০ বাংলাদেশি, মৃত ১

ইউরোপের দেশ স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ বাংলাদেশি এবং মারা গেছেন একজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই হিসাব দিয়েছে। এতে বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
সাম্প্রতিক সময়ে ‘রেড জোন’এর ফলে এদের অধিকাংশই আয়-রোজগার বঞ্চিত হয়ে সপরিবারে দুর্বিষহ দিন যাপন করছেন।
স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায়, বাংলাদেশি সামাজিক সংগঠন প্রায় ২ হাজার অসহায় ব্যক্তিকে চিহ্নিত করে চাল, ডাল, তেলসহ অতি প্রয়োজনীয় খাবার সরবরাহের কার্যক্রম শুরু করেছে।
এছাড়া বাংলাদেশ দূতাবাস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। ইতোমধ্যে দূতাবাস ৩ শ অসহায় ব্যক্তির নামও সংগ্রহ করা হয়েছে। শিগগিরই তা সরবরাহ করা হবে বলে জানালেন, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুহাম্মদ মুহতাসিমুল ইসলাম।
উল্লেখ্য, দেশটিতে একদিনে নতুন করে আরও ৮০৯ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৯ শ ৪৭ জন।



