দেশে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৩৫: আইইডিসিআর

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরো ৩ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরো শনাক্ত ৩৫ জন। দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান। তিনি বলেন, নতুন শনাক্তের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৫ জন নারী।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নতুন ৪ রোগির মৃত্যুর কথা জানিয়েছিলেন। পরে আইইডিসিআর দায়িত্ব নিয়ে, তাদের সংশোধিত তথ্য জানায়।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। এরপর এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত করা হলো। আজ দুপুরের ব্রিফিংয়ে, এখন পর্যন্ত দেশে ১২৩ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় কথা জানিয়েছে আইইডিসিআর। এর মধ্যে ঢাকা জেলার ৬৪ জন।
ডা. সেব্রিনা বলেন, নুতন শনাক্তের মধ্যে ৪১-৫০ বছরের কোঠায় ১১ জন এবং ২১-৩০ বছরের কোঠায় আছেন ৬ জন। সারাদেশে শনাক্ত ১২৩ জনের মধ্যে সর্বোচ্চ ঢাকা শহরে ৬৪ জন। এছাড়া নারায়ণগঞ্জে ২৩ জন এবং এরপরে মাদারীপুরে করোনায় শনাক্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহের মধ্যে নারায়ণগঞ্জে ১২ জন শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এক সপ্তাহ আগেই দুদক পরিচালকের করোনা শনাক্ত করা হয়। এরপর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়। বাকি দু’জনকে হাসপাতালে আনার পর মারা যান।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



