অন্যান্যবাংলাদেশ

পুরোদেশ ‘লকডাউন’ চান স্বাস্থ্য বিশেষজ্ঞরা

করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, আগামী ১০-১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদুল কবীর জানান, দেশে সামনে কঠিন সময় আসছে। এখনই পুরো দেশে লকডাউন করা জরুরি। এখনই পুরো দেশ লকডাউন না করা হলে এই ভাইরাস আগামী ১০ দিনে ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

সোমবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর অডিটোরিয়ামে এক সম্মেলনে এসব কথা বলেন তারা।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ধীরে ধীরে তার বিস্তার বৃদ্ধি করছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৪ জন মারা গেছেন।

মন্ত্রী আরও বলেন, কোনভাবেই আগামী ১৫ দিন আমরা যেন কেউই অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হই। আর একান্তই যদি জরুরি কাজে বের হতেই হয় তাহলে মুখে মাস্ক ব্যাবহার না করে কেউই ঘরের বাইরে বের না হই সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

সভায় পেশাজীবী সংগঠনের নেতারা দেশের মানুষের কথা বিবেচনা করে স্বাস্থ্যমন্ত্রীকে শক্ত অবস্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী।–আমাদের সময়.কম

সংশ্লিষ্ট খবর

Back to top button