মালয়েশিয়ায় প্রবাসীদের সাহায্য দিচ্ছে হাইকমিশন ও ধনী প্রবাসীরা

জানা যায়,মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে কর্মহীন প্রবাসীদের মধ্যে খাদ্যদ্রব্য এবং পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনার প্রভাবে এখন গোটা বিশ্ব প্রায় অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে যাবতীয় উৎপাদন । দ্রুত ফুরিয়ে যাচ্ছে সঞ্চয় । এমতাবস্থায় দিনমজুর ও দরিদ্র প্রবাসীদের কষ্ট লাঘব করতে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন, মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীরা।
মালয়েশিয়া সরকার ইতোমধ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের ফলে বন্ধ থাকা কলকারখানার কর্মীদের বেতন দিতে নির্দেশ দিয়েছে।এ অজুহাতে বেতন কাটা বা ছুটি দেয়া যাবে না,বৈধ ও অবৈধ নির্বিশেষে সকল বিদেশির জন্য করোনা চিকিৎসা ফ্রি করা হয়েছে।
মালয়েশিয়া স্বাস্থ্যবিভাগের পাশাপাশি সে দেশে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসকরাও, টেলিফোনের মাধ্যমে প্রবাসীদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন, বিএমএফ সভাপতি প্রফেসর ডা. আবুল বাশার।
চলমান এ সংকটময় মুহূর্তে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন, প্রবাসী ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন,ছাত্র সংগঠন ও ব্যক্তি উদ্যোগে চাল,ডালসহ নিত্যপণ্য বিতরণ করা করা হয়েছে।



