আমিরাতে ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা হবে না

আমিরাতে চলতি বছরে ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা করা হবে না বলে জানিয়েছে দেশটির সরকার।
গত রোববার মন্ত্রীপরিষদের এক বৈঠকে এই ঘোষণা দেন দেশটির উপ-রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মাোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এর ফলে চলতি ২০২০ সালের শেষ নাগাদ, কারো রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা করা হবে না।
গত রোববার মন্ত্রীপরিষদের অনলাইন বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ সকল মন্ত্রীরা অংশ নেন। বৈঠকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।
করোনা ভাইরাসের কারণে দেশে দেশে নানা সংকটের কারণে, আমিরাতেও সংকট সৃষ্টি হয়েছে । ফলে, অনেকেই ভিসা নবায়নসহ অন্যান্য নিয়মিত কাজ কর্ম করতে ব্যর্থ হচ্ছেন।
এমতাবস্থায় আমিরাত প্রধানমন্ত্রীর এ ঘোষণা সবার জন্য সত্যিই স্বস্তিদায়ক।
এম আবদুল মান্নান, আবুধাবী প্রতিনিধি



