বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে মালয়েশিয়া সরকার

করোনা সংকটে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির সরকারের পক্ষ থেকে সহায়তা পাচ্ছেন ।
মঙ্গলবার বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব আলম শাহ, দেশটির হায়ার এডুকেশন বিষয়ক মন্ত্রী দাতু নূরাইনি আহমাদের সাথে তার পুত্রাজায়া কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় আলোচনাকালে মন্ত্রী জানান, বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীদের পাশে রয়েছে মালয়েশিয়া সরকার। প্রতিনিয়ত তাদের খোজখবর রাখা হচ্ছে । সাক্ষাতকালে মাহবুব আলম শাহ শিক্ষামন্ত্রীর হাতে গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
সংকটময় সময়ে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এগিয়ে আশায় প্রশংসা করেন মন্ত্রী। আলোচনাকালে মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রায় ৬ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নূরাইনি আহমাদ বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের জনগণের নিরাপওার কথা বিবেচনা করে, মালয়েশিয়াজুড়ে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলছে।
এমন পরিস্থিতিতে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও, ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনলাইনে। শুধু বাংলাদেশিই নয়,করোনা সংকট মোকাবিলায় দেশি-বিদেশি যেসব শিক্ষার্থী হলে অবস্থান করছেন, তাদের ৩ বেলা খাবার সরবরাহ করা হচ্ছে।
এছাড়া, যারা হলের বাইরে থাকেন তারা তাদের কলেজ বা ইউনিভার্সিটির অনলাইন ফরম পূরণ করে ইউনিভার্সিটি বা কলেজের ক্যাফেটেরিয়াতে, ৩ বেলা খেতে পারছেন।



