বিশ্ববাংলা
প্রবাসীদের সুরক্ষায় কাতার সরকারের খাদ্যসামগ্রী বিতরণ

কাতারে করোনাভাইরাসে নতুন করে আরও ২২৮ জন আক্রান্ত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৮৩২ জন আর সর্বমোট সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ১৩১ জন।
কাতারে করোনাভাইরাসে মোট ৪জন মারা গেলেও গত দুইদিনে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে, প্রবাসীদের সুরক্ষায় খাদ্যসামগ্রী দিয়েছে দেশটির সরকার।
কাতার রেডক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ কমিউনিটি কাতার (বিসিকিউ) ফটিকছড়ি সমিতি কাতার ও চাঁদপুর প্রবাসী কল্যাণ সমিতি কাতার। বর্তমান করোনা পরিস্থিতিতে সকল প্রবাসীদের আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানান কমিউনিটি নেতারা।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



