বিশ্ববাংলা
ওমানে কর্মহীন বাংলাদেশিদের মাঝে জরুরি সামগ্রী বিতরণ

ওমান বাংলাদেশ এর রাষ্ট্রদূত এর আহ্বানে সাড়া দিয়ে মাস্কাট এর বিভিন্ন এলাকায় সোশ্যাল ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ১ হাজার প্রবাসী বাংলাদেশির মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাপ্তাহব্যাপী ওমানের বিভিন্নস্থানে তালিকভুক্ত ১০০০ কর্মহীন প্রবাসীর বাসা বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় হয়। ক্লাবের পক্ষ থেকে ১০০০ প্রবাসীকে চাল ডালসহ দরকারী পণ্য সামগ্রী তুলে দেয়া হয়।



