জার্মানিতে মানবতার সেবায় বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা

জার্মানিতে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা।
জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় জার্মানীর ২০ হাজারেরও বেশি মেডিকেল শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত যে টিম করোনাভাইরাসের সাথে লড়ছে, তাদের মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীরাও রয়েছেন।
করোনায় সংক্রমিতদের চিকিৎসায় ডাক্তার এবং নার্সদের সাথে দিনরাত কাজ করে যাচ্ছেন তরুণ এসব শিক্ষার্থীরা। আক্রান্তদের পাশে থেকে সেবা দিতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছেন বাংলাদেশী শিক্ষার্থীরা।
বিশ্বের যে কয়টি দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাড়ছে, জার্মানি তার মধ্যে অন্যতম। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র,স্পেন,ইতালি এবং ফ্রান্সের পরই রয়েছে জার্মানি। ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মারা গেছেন ২ হাজার ২০৮ জন।এমন সংকটময় অবস্থায় করোনাদুর্গতদের পাশে থাকার মধ্য দিয়ে এসব শিক্ষার্থীরা বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জল করেছেন বলে মনে করছেন প্রবাসীরা ।



