
এবার চতুর্থবারের মতো সরকারি ছুটির মেয়াদ বাড়িয়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ বাড়ালো ২৫ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশে করোনা সংক্রমণের পর গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এরই মধ্যে দুইদফা এই ছুটি বাড়ানো হয়েছে। প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। তৃতীয় দফায় করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এখন এই ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত।
এদিকে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আব্দুল্লাহ মনে করেন, এখন বাংলাদেশে করোনার ‘পিক সিজন’ শুরু হয়েছে। এখনই ছুটি বাড়ানো প্রয়োজন।



