দেশবাংলা
ত্রাণের দাবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

ত্রাণের দাবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় দুইশতাধিক হতদরিদ্র কর্মহীন মানুষ বাঁশ ফেলে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। শুক্রবার সকাল ১১টায় কচুবাড়ী গ্রামের হতদরিদ্ররা এই কর্মসূচী পালন করেন।
এসময় আন্দোলনকারীরা জানান, জেলার দরিদ্রদের জন্য খাবার আসতেছে, কিন্তু সেগুলো কেউ পাচ্ছে না। কই যাচ্ছে সেসব খাবার? ত্রাণের নামে নানাকিছু বলা হলেও কোনোকিছুই দেওয়া হচ্ছে না।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এই উপজেলায় ইতিমধ্যে ১৩০০ লোককে জনপ্রতি ৩০ কেজি করে চাল দিয়েছি। এছাড়াও সরকারি ত্রাণের আলু-ডালও দেওয়া হয়েছে।
এখানে যারা সত্যি সত্যি ত্রাণ পাননি তাদের নাম লিস্ট করা হচ্ছে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। পরে খাদ্য সহায়তার আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীদের।



