লেবার পার্টির ছায়া মন্ত্রীসভায় বঙ্গবন্ধুর নাতনী

লন্ডেনে লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রীসভায় স্থান পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক এমপি।
গত ৪ এপ্রিল দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর থেকে, পর্যায়ক্রমে স্যার কেয়ার স্টারমার নতুন ছায়া মন্ত্রীসভা গঠন করেন। এতে, হ্যাম্পস্টীড এবং কিলবার্ন আসনের এমপি টিউলিপ সিদ্দিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিশু ও প্রাথমিক বয়স বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ইতোপূর্বেও তিনি এই বিভাগের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০১৫ সালে টিউলিপ সিদ্দিক ছায়া মন্ত্রিপরিষদে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র ১৬ বছর বয়সে, লেবার দলের সদস্য হওয়া টিউলিপ ২০১০ সালে লন্ডনের ক্যামডেন কাউন্সিলের প্রথম বাঙ্গালী নারী কাউন্সিলর নির্বাচিত হন।
বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং শফিক সিদ্দিক দম্পতির কন্যা টিউলিপ ২০১৫ সালে প্রথমবার হ্যাম্পস্টীড এবং কিলবার্ন আসনের এমপি নির্বাচিত হন । এরপর থেকে প্রতিটি নির্বাচনে তিনি বিজয়ী হয়ে আসছেন।
সরওয়ার হোসেন, লণ্ডন প্রতিনিধি



