আন্তর্জাতিকএশিয়া
মদের হোম ডেলিভারি অ্যাম্বুলেন্সে

ভারতের পশ্চিমবঙ্গের মালদার এলাকায় শুক্রবার (১০ এপ্রিল) অ্যাম্বুলেন্স ছুটে চলেছে রাজপথে। কিন্তু তারমধ্যে রোগী নেই। অ্যাম্বুলেন্স ভর্তি রয়েছে অনেকগুলো প্যাকেট। অ্যাম্বুলেন্সটিকে আটকানোর পর পুলিশের চক্ষু চড়কগাছ।
ভেতরে থরে থরে কার্টনে রয়েছে ‘ইন্ডিয়া মেড ফরেন লিকুয়র’- ভারতের তৈরি মদ। পরে খোজ নিয়ে জানা গেলো লকডাউনের সময় মদের হোম ডেলিভারি দিতেই মূলত ব্যবহার করা হচ্ছিলো এই অ্যাম্বুলেন্সটি।
অ্যাম্বুলেন্সটি আটক করার সময় ভিতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছ পুলিশ। অ্যাম্বুলেন্স ও সমস্ত মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।



