
রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি ছুটির সময়েও সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে ১৫ এপ্রিল পযর্ন্ত ভ্যাট অফিসগুলো খোলা থাকবে।
শুক্রবার এনবিআর এর জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ. মুমেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধ্যকতা রয়েছে।
ব্যবসায়ীরা যেন এ সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন তাই সার্কেল অফিসগুলো সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।



