আইন-বিচারবাংলাদেশ

করোনা : ফেসবুকে গুজব ছড়ালে গ্রেপ্তার

করোনাভাইরাস বিস্তার রোধে যেকোনো ধরনের গুজব প্রতিরোধে আরো কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সঠিক কিনা তা যাচাই না করে অর্থাৎ না বুঝে লাইক শেয়ার দিলে তাকে গ্রেপ্তার করবে র‍্যাব ও পুলিশের সাইবার ইউনিট।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে প্রয়োজনীয় কাজ ছাড়া যারাই রাস্তায় থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ফেসবুক-ইন্টারনেটে এই নিয়ে গুজব ছড়ালে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

এ কারণে সবাইকে এ বিষয়ে আরো সতর্ক হতে অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি সবাইকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়েছে। তবে সহযোগিতা না করে কেউ যদি এই নিয়ে গুজব ছড়ায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

এদিকে পুলিশ ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এরই মধ্যে গত কয়েকদিনে রাস্তায় অহেতুক ঘোরাফেরা করা শতাধিক লোকজনকে জরিমানা করেছে। প্রতিদিনই এ অভিযান চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button