সৌদিতে প্রবাসীদের ৮০ লাখ টাকা অর্থ বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের সহযোগিতায় ৮০ লাখ টাকা অর্থ বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। ২২ লাখ প্রবাসীর চাহিদার তুলনায় এ বরাদ্দ অপ্রতুল হওয়ার পরও, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, দেশে থাকা পরিবারগুলোকে সহজ শর্তে ব্যাংক ঋন প্রদানের জন্য, সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
প্যাকেজ সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে আর্থিক সংকটের পাশাপাশি, দেশে থাকা পরিবারের জন্য টাকা পাঠাতে না পারায়, চরম উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটছে তাদের।
এ অবস্থায়, ভুক্তভোগী প্রবাসীদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ সরকার। সৌদিতে বসবাসরত প্রবাসীদের সহযোগিতায়, ৮০ লাখ টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, তবে তা ২২ লাখ প্রবাসীর চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানান তারা।
অর্থ বরাদ্দ দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে, করোনাভাইরাসের সংকট কাটিয়ে ওঠার জন্য, দেশে থাকা প্রবাসী পরিবারগুলোর মাঝে, সহজ শর্তে ঋন প্রদান করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশিরা।
দেশে থাকা প্রবাসী পরিবারগুলোর সংকট মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার, এমন প্রত্যাশা রেমিট্যান্স যোদ্ধাদের।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



