অন্যান্যআন্তর্জাতিকবিশ্ববাংলা

লেবাননের অসহায়,ক্ষতিগ্রস্থ প্রবাসীদের পাশে শ্রম সচিব

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে প্রায় দেড় লাখ বাংলাদেশির বসবাস।  দেশটিতে গত সাত মাসের চলমান অস্থিরতা, ডলার সংকটের কবলে পড়ে চাকুরী হারিয়েছে প্রায় একহাজার বাংলাদেশি।  ইতোমধ্যে করোনাভাইরাসের প্রকোপে গত এক মাসের লকডাউনে, স্থবির হয়ে গেছে দেশটির জনজীবন।  গৃহবন্দী অবস্থায় চরম দুশ্চিন্তা আর উদ্বেগে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।  কর্মহারা প্রবাসীদের হাতে নগদ অর্থ ফুরিয়ে যাওয়ায় খাদ্যসংকট ও বাসস্থান সমস্যায় ভুগছেন তারা।  প্রবাসীদের হাহাকারে ভারী হয়ে উঠছে দেশটি।  এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে, লেবাননের বৈরুত দূতাবাস।

করোনা পরিস্থিতির শিকার অসহায় ও দুঃস্থ বাংলাদেশিদের খাদ্যসহ মানবিক সহায়তা দেয়ার জন্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া কর্মসূচির আওতায় বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগ।

গত শনিবার লেবাননের দক্ষিণে সাঈদা জেলাসহ পার্শ্ববর্তী শহরগুলোতে কর্মরত অসহায় ও ক্ষতিগ্রস্থ প্রায় ২০০ প্রবাসীদের হাতে সহায়তা তুলে দেন, বৈরুত দূতাবাসের শ্রম সচিব ও চার্জ দ্যা এ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন।  এসময় তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈরুত দূতাবাসের শ্রম সচিব ও চার্জ দ্যা এ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, যাচাই বাছাই করে প্রায় দেড় হাজার অসহায় ও ক্ষতিগ্রস্থ প্রবাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।  পর্যায়ক্রমে সবাইকে মানবিক সহায়তা দেয়া হবে। এদিকে,সহায়তা পেয়ে বৈরুত দূতাবাস ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন,প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাসের পাশাপাশি অবস্থাপন্ন লেবানন প্রবাসী বাংলাদেশিদের অসহায় প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন,শ্রম সচিব।  লেবাননে এখন পর্যন্ত কোভিড-১৯ এ তিনজন বাংলাদেশিসহ, সর্বমোট আক্রান্তের ৬৩০ জন আক্রান্ত হয়েছেন।  মৃত্যু হয়েছে ২০ জনের, আর সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ৭৬ জন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button