বিশ্ববাংলা

ইতালিতে করোনায় বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিক মিয়া নামে আরও এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। জানা যায়, স্থানীয় সময় শনিবার মিলানের রিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মানিকের দেশের বাড়ি সুনামগঞ্জে। এর আগে গত বুধ এবং বৃহস্পতিবার ইতালিতে আরও ২ বাংলাদেশি মারা যান। এ নিয়ে ইতালিতে ৭ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। ইতালিতে করোনায় মৃত্যুর দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এ নিয়ে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আতংক বেড়েই চলেছে। গত শনিবার আরো ৬১৯ জন মৃত্যুবরণ করেছেন । এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল।

সংশ্লিষ্ট খবর

Back to top button