আওয়ামী লীগরাজনীতি
করোনা : দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজের বাসা থেকে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ করোনাভাইরাসের কমিনিউনিটি টান্সমিশন শুরু হয়ে গেছে’।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ, মিররপুর, বাসাবো বেশি সংক্রমিত হচ্ছে। ইতোমধ্যে অনেক ডাক্তার ও নার্স, সশস্ত্র বাহিনীর সদস্য ও প্রশাসনের ব্যক্তিরা সংক্রমিত হয়েছেন। কোভিড যোদ্ধা, তাদেরকে ধন্যবাদ জানাই।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মানুষ এখনো লকডাউন মেনে চলছেন না করোনাভাইরাসের মূলমন্ত্র হলো ঘরে থাকা ও পরীক্ষা করা।
এদিকে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।



