সিঙ্গাপুরে ৬৬৯ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে আরো ১২৫ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে নতুন করে ২৩৩ জন আক্রান্ত রোগী এবং সাতটি নতুন ক্লাস্টার শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২৫ জনই বাংলাদেশি।
এই ১২৫ জনসহ এ পর্যন্ত দেশটিতে ৬৬৯ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত রোগীর মধ্যে ৫১ জন আগের ক্লাস্টারের সাথে যুক্ত, ১৫ জন অন্যান্য ক্ষেত্রে লিঙ্কযুক্ত এবং ১৭৭ জন যোগাযোগের তালিকায় রয়েছে।
১৬৭ জন বিচারাধীন যোগাযোগের তালিকার মধ্যে ১৪১ জন ওয়ার্ক পারমিট হোল্ডার যারা বেশিরভাগ ডরমিটরী, কাজের সাইট এবং অন্যান্য লিভিং কোয়ার্টারে বসবাস করছেন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২,৫৩২ জন এবং আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছেন।
যারা এখনও হাসপাতালে রয়েছেন তাদের বেশিরভাগই স্থিতিশীল এবং ৩১ জন নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর অবস্থায় রয়েছেন। আরও ৩২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মোট ৫৬০ জন।



