বিশ্ববাংলা

ওমানে বাংলাদেশিদের ত্রাণ দেয়া শুরু করেছে দূতাবাস

ওমানে করোনা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। করোনা পরিস্থিতির শিকার অসহায় ও দুঃস্থ বাংলাদেশিদের খাদ্যসহ সহায়তা দিতে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া কর্মসূচির আওতায়, বাংলাদেশে দূতাবাসের এই উদ্যোগ।

রাজধানী মাস্কাট এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সরওয়ার। এরপর সোহার, বুরাইমি, জালানসহ অভাবী ও অসহায় প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বর্তমান লকডাউনের কারণে, যেসব প্রবাসী আয় করতে পারছেন না এবং খাদ্য সংকটে আছেন, মূলত তাদের এই সহায়তা দেয়া হচ্ছে। প্রায় ১০০০ জন অসহায় প্রবাসীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ওমানে বাকি এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান, রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরওয়ার।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, সারাবিশ্বে করোনা পরিস্থিতির শিকার অসহায় ও দুঃস্থ প্রবাসী কর্মীদের সংকটকালীন খাদ্য এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য, সর্বাত্মক সহায়তা দিতে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button