বিশ্ববাংলা
কাতারে যান্ত্রিক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কাতারে কর্মক্ষেত্রে যান্ত্রিক দুর্ঘটনায় তারিকুল ইসলাম সুমন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। বাবার নাম শওকত আলী।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানান, গত সোমবার কাতারের নতুন শিল্প এলাকার একটি অ্যালুমিনিয়াম কোম্পানিতে কাজ করতে যায় সুমন। সেখানে মেশিন দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তারিকুল ইসলাম সুমন।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানান, সমস্ত আইনি প্রক্রিয়া শেষে সুমনের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।



